ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

অহিদ সাইফুলঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ২৯ অক্টোবর ২০২৫ তারিখ রোজ বুধবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাবে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এবং প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার সচেতনতা, জেন্ডার রোল ও চাহিদা, সমতা ও ন্যায্যতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর অনুশীলনে অংশ নেন। সভা ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, পিএফজি অ্যাম্বাসেডর নাসিমা পারভীন, ইসলামী আন্দোলন রাজাপুর শাখার সহ-সভাপতি মো: রুম্মান গামী, জাতিয় পার্টির সদস্য কামরুল ইসলাম রানা, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, মওলানা আবু হানিফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা শান্তি স্থাপন, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাবে।”সভায় উপস্থিত সদস্যরা রাজাপুর উপজেলায় বিভিন্ন ধরনের পিস ইভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

রাজাপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :