ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১টায় শহরের গোয়ালচামটে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালন ও সংরক্ষণ সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মীর মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, উপ-বিভাগীয় প্রকৌশলী হিমাদ্রি কুমার পোদ্দার, উপ-বিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান, সরকারি প্রকৌশলী সাস্বত দত্ত, সহকারী প্রকৌশলী শামীম হাসান, উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম ও গালিব আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ওজোপাডিকোর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুদিন আগে দেশে জ্বালানি সংকট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলে ফরিদপুরে এখন কার্যত কোনো লোডশেডিং নেই বললেই চলে।

সভায় জানানো হয়, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় হয় ১১ টাকা ৯০ পয়সা, অথচ তা বিক্রি করা হচ্ছে ৮ টাকা ৯৫ পয়সায়। এতে প্রতি ইউনিটে সরকারকে প্রায় ২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি দিতে হচ্ছে।

এ সময় আরও জানানো হয়, বর্তমানে ফরিদপুরে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ১ লাখ ১২ হাজার এবং জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট। সভায় বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান বক্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :