ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রচার সংখ্যা অনুযায়ী সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন মূল্য নির্ধারণ

অনলাইন ডেস্কঃ

প্রচার সংখ্যা ও প্রকাশনার স্থান বিবেচনায় সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন মূল্যহার নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য এলাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার জন্য আলাদা মূল্যহার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অর্ধসাপ্তাহিক থেকে ত্রৈমাসিক পর্যন্ত বিভিন্ন মেয়াদের পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপনের মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্যহার অনুযায়ী, প্রচার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি বিজ্ঞাপনের হারও বাড়বে। তবে প্রতিটি শ্রেণির সংবাদপত্রের জন্য সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪৫০ টাকা। প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৭ টাকা করে হার বাড়বে। ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যায় প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজারে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়ানো হবে। প্রচার সংখ্যা ৯০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে মূল্য বাড়বে। এ শ্রেণির পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরে অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার ক্ষেত্রে প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা। প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে ৫ টাকা এবং ৫০ হাজার ১ বা তার বেশি হলে ৪ টাকা করে হার বাড়বে। এ শ্রেণির পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা। প্রচার সংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা করে মূল্য বাড়বে। এসব পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

পরিপত্রে আরও বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা এবং সাময়িকীর সরকারি বিজ্ঞাপনের মূল্যহারও পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে জেলা শহর ও অন্যান্য এলাকা থেকে প্রকাশিত এসব প্রকাশনার জন্যও নতুন হার নির্ধারণ করেছে সরকার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

প্রচার সংখ্যা অনুযায়ী সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন মূল্য নির্ধারণ

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
অনলাইন ডেস্ক রিপোর্ট :