ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

চাকরি ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে বিশাল পরিসরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির ১৭টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৪৬ জন প্রার্থীকে বিভিন্ন গ্রেডে চাকরি দেওয়া হবে। নবম থেকে বিংশ গ্রেডের এসব শূন্যপদে দেশের আগ্রহী ও যোগ্য নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারি এই প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়োগ বিজ্ঞপ্তিতে পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। কিছু পদের জন্য প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতার প্রয়োজন রয়েছে। আবার অন্য কিছু পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া পদ অনুযায়ী সাঁটলিপিতে নির্দিষ্ট গতি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মাপ এবং নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

নির্ধারিত বয়সসীমা অনুযায়ী আগামী ১ নভেম্বর তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড়ের বিধান প্রযোজ্য হতে পারে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিছু পদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য রাখা হয়েছে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রতিটি পদের বিস্তারিত যোগ্যতা ভালোভাবে দেখে নেওয়া উচিত।

আগামী ৩ ডিসেম্বর থেকে এই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আগামী ২৩ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। আবেদন করার পর টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়াটি সফল হওয়ার পর চূড়ান্তভাবে আবেদন জমা পড়েবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

আপডেট টাইম : ১২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :