ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন

মোঃ ইকবাল হোসেনঃ

‘বই জ্ঞানের আলো ছড়ায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ লাইব্রেরি উদ্বোধন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক শিকদার।
এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সুমন রায়, সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) সাবেক অধ্যক্ষ আঃসালাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম ও মুন্সী রিয়েল স্টেট এর স্বত্তাধিকারী সমাজ সেবক মুন্সী বিল্লাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ ও সদস্য কামরুল ইসলাম।

এসময় বক্তরা বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তা শক্তি ও মননশীলতা বিকশিত হয়। একটি সমৃদ্ধ সমাজ গঠনে বই ও পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা এই পড়ার মাধ্যমে নিজেদের আলোকিত করার পাশাপাশি মানুষ ও মানবিকতার কল্যাণে কাজ করার আহ্বায়ন জানান।

অতিথিরা আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার ট্রলারে স্যাটেলাইট ইন্টারনেট স্থাপন সুশীলন লিমিটেডের

error: Content is protected !!

আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :