ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত

মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রবিবার (১ নভেম্বর) “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র‌্যালি, যুব সমাবেশ, আলোচনা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ এবং যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

জানা যায়, সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব সমাবেশ, আলোচনা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহমেদ, পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা ও পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন। উপস্থাপনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জনের মাঝে ১২ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ এবং ৯ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেষে উপজেলা পরিষদ চত্বরের গোলঘরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা। স্বপ্নচূড়া যুব মহিলা উন্নয়ন সংস্থা ও জনতা ফ্যাশন হাউস মেলায় তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, সিনিয়র সহকারী ফার্ম সুপার মো. ফারুক হোসেন, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, পাংশা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আকমল হোসেন, পাংশা মডেল থানার এসআই মো. নাসির উদ্দিন, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আশকার দানিয়েল সিপার, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আমেরিকার রাজনীতিতে বাংলাদেশিদের কেন সক্রিয় হতে হবে

error: Content is protected !!

পাংশায় “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত

আপডেট টাইম : ৫৭ মিনিট আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :