ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে সোমবার (০৯-১১-২০২৬) বাঘা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ছাত্রীর দাদা ফরমান আলী প্রামানিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত শিক্ষক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পরপরই সোমবার সন্ধ্যার আগে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষক নাইম ইসলাম সাজুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি খোর্দ্দ বাউসা গ্রামের বাসিন্দা ও উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ১৯ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :