ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁদাবাজির অভিযোগে চার ভুয়া সাংবাদিক কারাগারে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুরের চার যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকার সিএমএম ১৫ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—সাজ্জাদ হোসেন, সাদ্দাম হোসেন সোহান, সাকিবুল ইসলাম সাকিব ও অহিদুজ্জামান অহিত। তাদের সবার বাড়ি ফরিদপুর ও আশপাশের এলাকায়।

মামলার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চার ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের ভয় দেখিয়ে তারা চাঁদা দাবি করতেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে অপপ্রচার ও হয়রানি করা হতো বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি থানায় অভিযোগ জানিয়ে আসছিলেন।

একপর্যায়ে এক সিআইডি কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঢাকার সিএমএম ১৫ নম্বর আমলি আদালতে দণ্ডবিধির ২িল, ৩৮৫, ৩৮৭, ৫০০, ১০৯ ও ৩৪ ধারায় সিআর মামলা (নম্বর-৪২৩/২৬) দায়ের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, এর আগে আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আসামিরা পুনরায় বাদীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ বিষয়ে পরে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়। সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানিতে তারা অভিযোগ করেন, আসামিরা সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করতেন। তাদের জামিন দেওয়া হলে মামলার বাদী, সাক্ষী ও তদন্তসংশ্লিষ্ট তথ্যপ্রমাণের ওপর প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, সাংবাদিকতার পরিবেশ রক্ষায় এই ধরনের হলুদ সাংবাদিকদের বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত

error: Content is protected !!

চাঁদাবাজির অভিযোগে চার ভুয়া সাংবাদিক কারাগারে

আপডেট টাইম : ১৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :