ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইমামের সরকারি ভাতার অর্থ মসজিদ তহবিলে না দেওয়ায় ইমামকে অব্যাহতির অভিযোগ

-বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগ।

আশরাফুদ্দীন আল আজাদঃ

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগের প্রাপ্ত সরকারি সম্মানি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা দিতে অস্বীকৃতি জানানোয় বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইমামের দাবি, সরকারি ভাতার অর্থ মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হলেও তিনি তাতে রাজি না হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে তিনি জানান, গত নয় মাস ধরে তিনি মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের জন্য বিশেষ সরকারি সম্মানি ভাতা চালু হলে মসজিদের ইমাম হিসেবে তার নামে ওই ভাতা বরাদ্দ হয়। মার্চ, এপ্রিল ও মে ২০২৬ মাসের সম্মানি ভাতার অর্থ তার ব্যাংক হিসাবে জমা হয়।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন তার ব্যাংক হিসাবে জমাকৃত সরকারি ভাতার অর্থ উত্তোলন করে মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। তিনি সরকারি ভাতার অর্থ ব্যক্তিগত প্রাপ্য হওয়ায় তা মসজিদ ফান্ডে জমা দিতে অস্বীকৃতি জানান।

এর পরিপ্রেক্ষিতে তাকে মে মাসের বেতন-ভাতা প্রদান না করে গত ২৭ মে ঈদের পূর্ব রাতে মোবাইল ফোনের মাধ্যমে মসজিদের ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির বক্তব্য জানা সম্ভব হয়নি।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, মসজিদ কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ইমামের সরকারি ভাতার অর্থ মসজিদ তহবিলে না দেওয়ায় ইমামকে অব্যাহতির অভিযোগ

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
আশরাফুদ্দীন আল আজাদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি :