ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ

মানিক কুমার দাস:

ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ হিসেবে পরিচিত সমাজসেবী কানু সেন (৮৭) বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি এখন স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন বলে জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বলেন, এখন অনেকটা ভালো আছেন এবং নিয়মিত খাওয়া-দাওয়া করতে পারছেন। এ সময় তাকে দেখতে আসা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এছাড়া তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, সেবিকা ও সর্বস্তরের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান কানু সেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শ্মশানঘাট সংক্রান্ত বিভিন্ন মানবসেবামূলক কাজে যুক্ত থাকায় ফরিদপুরে তিনি ‘শ্মশান বন্ধু’ নামে পরিচিতি লাভ করেন। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

error: Content is protected !!

ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ

আপডেট টাইম : ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :