ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুরঃ

ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী পুরুষ প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‘সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণে আমাদের শ্রদ্ধা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক এবিএম সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আব্দুস সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, সাংবাদিক পান্নাবালা, মরহুমের ছেলে সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, সাব্বির হোসেন মুন এবং ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল ‌ ব্লাস্টের নির্বাহী পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী। এ সময় উপস্থিত ছিলেন ‌ বিশিষ্ট সাহিত্যিক ‌ ও সাংবাদিক ‌ মফিজ ইমাম মিলন, অধ্যাপক লিয়াকত হিমু মরহুমের পুত্রবধূ ‌ সুফিয়া ইয়াসমিন ‌, বিলকিস বানু, খুশি খন্দকার ‌, রুবিয়া মিল্লাত ‌, শাহনাজ বেগম লিপি ‌,‌‌ফরিদা বেগম। লিয়াকত হোসেনের দ্বিতীয় ‌ পুত্রবধূ ‌‌নাজনীন‌ আকতার সহ ‌ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

আলোচনা সভায় বক্তারা মরহুম লিয়াকত হোসেনের জীবন, কর্ম ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ফরিদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠার উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর অবদান ফরিদপুরের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, লিয়াকত হোসেন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তিনি সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়।

তাঁরা নতুন প্রজন্মের সাংবাদিকদের মরহুমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক লিয়াকত হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ‌ আশরাফুজ্জামান দুলাল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায়

error: Content is protected !!

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আবিদুর রহমান নিপু, ফরিদপুর :