ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান, ১৯ দোকান ও মার্কেট মালিককে সতর্ক
ফরিদপুর জেলা প্রতিনিধিসরকারি নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ফরিদপুরে গত রোববার রাতে অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করেন অভিযান পরিচালনাকারীরা।এ সময় রাত আটটার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফরিদপুর জেলা প্রতিনিধি
সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ফরিদপুরে গত রোববার রাতে অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করেন অভিযান পরিচালনাকারীরা।
এ সময় রাত আটটার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।