ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা শওকত সরদারের গণসংযোগ

মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার

আসন্ন রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা শওকত সরদার জনমত গঠনে মাঠে গণসংযোগ করছেন।

শওকত সরদার তার ফেসবুক পোস্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার অতীত ও বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন এবং দোয়া ও ভালোবাসা কামনা করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি জন্মলগ্ন থেকে বিএনপিকে ভালোবাসি এবং বিএনপির সাথে গভীরভাবে জড়িত। ১৯৮২ সালে ছাত্রদলের মাধ্যমে আমি বিএনপির সংগঠনে প্রবেশ করি। ১৯৯৮ সালে পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী ছিলাম। ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাংশা পৌর বিএনপির ২ বার সেক্রেটারী ছিলাম। ২০০৩ সাল থেকে রাজবাড়ী জেলা বিএনপির ২ বার সদস্য ছিলাম। ২০১১ সালে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলাম। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাংশা পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলাম।”

তিনি আরও লেখেন, “আমি আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে ইনশাল্লাহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

জানা যায়, আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী শওকত সরদার প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে নির্বাচনী গণসংযোগ করছেন। সাংগঠনিক কর্মকাণ্ড ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তার মতামত তুলে ধরছেন।

তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুন্দর একটি সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

error: Content is protected !!

পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা শওকত সরদারের গণসংযোগ

আপডেট টাইম : ৪৯ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :