ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরের কালীগঞ্জহাট কলেজে নিয়োগ স্থগিতের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের আলোচিত কালীগঞ্জহাট ডিগ্রি কলেজে নীতিমালা লঙ্ঘন করে জনবল নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এই নিয়োগ কার্যক্রম স্থগিত করার দাবিতে কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য তাপস কুমার সরকার রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সুপারিশ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। এদিকে অবগতির জন্য অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে—স্থানীয় সংসদ সদস্য রাজশাহী-১ (তানোর, গোদাগাড়ী), ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ রাজশাহী কলেজ, রাজশাহী, অধ্যক্ষ, নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানোর, পরিদর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অফিসার ইনচার্জ (ওসি) তানোর থানা। অভিযোগের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তাপস কুমার সরকারের দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ আগস্ট পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিয়োগ কার্যক্রম নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে নিয়োগ কার্যক্রম স্থগিতের অনুরোধ করা হয়েছে। কারণ এমতাবস্থায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তাপস কুমার সরকার বলেন, কলেজে কয়েকটি পদে জনবল নিয়োগের আগেই কয়েকজন প্রার্থীর কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র বলে মানুষের মুখে মুখে আলোচনা রয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মাঝে চরম অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে, তাই তারা নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সফিউজ্জামান খোকন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সবেমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখনো নিয়োগ বোর্ড গঠন করা হয়নি। এ বিষয়ে কলেজ সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল খালেক বলেন, নিয়োগ কার্যক্রমে কোনো অনিয়ম করা হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

তানোরের কালীগঞ্জহাট কলেজে নিয়োগ স্থগিতের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :