ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভোলাহাটে ছিনতাইয়ের একদিন পর আমবাগান থেকে মোটরসাইকেল উদ্ধার

মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নং গোহালবাড়ী ইউনিয়নের তালপল্লী সড়কে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল চাবিসহ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে প্রায় ৫০০ গজ দূরে একটি আমবাগান থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার তালপল্লী এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে ভোলাহাট থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে তালপল্লীর পাশের খালসংলগ্ন আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে একটি আমবাগানে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেটি চাবিসহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

ভোলাহাটে ছিনতাইয়ের একদিন পর আমবাগান থেকে মোটরসাইকেল উদ্ধার

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :