ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ

নুরুল ইসলামঃ

দেশীয় প্রজাতির মাছ এবং জলজ বাস্তুসংস্থান সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর চৈতার কোল এলাকার বিভিন্ন খাল-বিলে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল্লাহিল।

এই অভিযান টি পরিচালিত হয় বুধবার (৩০.০৯.২০২৬) বিকাল ৩ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত।অভিযানে ভ্রাম্যমান আদালত কতৃর্ক ২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রেরন করা হয়। পাশাপাশি নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রায় ২৫০ মিটার অবৈধ ‘বের’ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, ‘বের’ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, ছোট মাছের বেঁচে থাকা এবং জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব জালের কারণে নদী-নালা ও জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদেরও ব্যাপক ক্ষতি হয়।

মৎস্য বিভাগ আরও জানায়, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

error: Content is protected !!

সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :