ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা কার্যক্রম নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাঘা উপজেলার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা (সাজিপাড়া)'র লোহানী টাওয়ারের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা নিজস্ব লাইসেন্সে হজ ও ওমরাহ প্যাকেজ পরিচালনা করছে। বর্তমানে হজ ও ওমরাহ বুকিং চলছে। হজ লাইসেন্স নং- ১১ পিছন এবং ওমরাহ লাইসেন্স নং- ৪৪৭। এছাড়া তাদের অন্যান্য সেবার মধ্যে রয়েছে- বিদেশে স্কলারশিপ ও স্টাইপেন্ডসহ উচ্চ শিক্ষা, বিমানের টিকেট, ভিসা ও পাসপোর্ট, চীনা, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষা এবং চীন থেকে পণ্য আমদানি।

এ সময় অনুষ্ঠানের আলোচক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ্যাসিস্ট্যান্ট রেজিষ্ট্রার মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল বলেন, মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি নিজস্ব লাইসেন্সে সেবা দেওয়ায় গ্রাহকরা প্রতারিত হবেন না এবং কম খরচে মানসম্মত সেবা পাবেন।

পি.জি.আই ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সালাফী ট্রাভেলসের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার সুধী ও ব্যবসায়ী।

কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ফয়জুল উম্মে নুরানী ও হাফেজি মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নাজমুল হুদা।

প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ: prolepx.com, 01645-414022, prolepx@gmail.com

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

error: Content is protected !!

বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :