ফরিদপুরে হাম সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন ২৮ রোগী হাসপাতালে ভর্তি
ফরিদপুর জেলা প্রতিনিধিফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে বর্তমানে মোট ৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৪৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট রোগীর সংখ্যা ৭ হাজার ৯৭ জন। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে ফরিদপুর জেলার ২২ জন এবং অন্যান্য জেলার ৬ জন রয়েছেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে বর্তমানে মোট ৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৪৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট রোগীর সংখ্যা ৭ হাজার ৯৭ জন। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে ফরিদপুর জেলার ২২ জন এবং অন্যান্য জেলার ৬ জন রয়েছেন।