ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরীতে ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার মানবেতর জীবনযাপন

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জেলাল আহম্মদ রানা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট পশ্চিমপাড়ায় অন্যের জায়গায় জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৬০ বছর বয়সি প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া। দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া মানবেতর জীবন যাপন করলেও তার ভাগ্যে জোটেনি সরকারি আশ্রয়নের ঘর। বারবার বিভিন্ন জনের কাছে ধর্ণা দিলেও কারো দয়া হয়নি এই ভূমিহীন অসহায় প্রতিবন্ধী মানুষটির প্রতি। সুবিধাভোগের উপযুক্ত হয়েও নিজস্ব মাথা গোঁজার ঠাঁই না পেয়ে চরম হতাশা আর আক্ষেপ নিয়ে দিন যাপন করছেন। খেয়ে না খেয়ে দিন কাটলেও মৃত্যুর আগে তার মাথা গোঁজার একটু জায়গার স্বপ্ন পূরণ হবে কি না তা ভেবেই বেশি কষ্ট নিয়ে আক্ষেপ করেন!

মনিয়ারহাট গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার বাড়িতে গিয়ে তাদের টানাপড়েনের জীবনযাপনের কথা জানা যায়। প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া তার স্বামীকে হারিয়েছেন অনেক আগে। নিঃসন্তান দুক্ষাতি বেওয়া অন্যের জমিতে মরিচাপড়া জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। ঘরে রয়েছে একটি নড়বড়ে শয়নের চৌকি, মাটির চুলা, হাড়ি-পাতিল, থালাবাসন, মরচেধরা একটা বাক্স, একটা র‌্যাক, আর দড়িতে ঝুলানো কিছু কাপড়-চোপড় নিয়ে তার সংসার।

প্রতিবেশী নয়ন, বিজয়, রাব্বি, আরিফ, বাবু, নাজমুল জানান, সে খুবই কষ্টে আছে। তার না আছে কোনো ফসলি জমি, না আছে বাড়ির জমি। আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো কাজ করার সক্ষমতাও নেই প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার। নিঃসন্তান দুক্ষাতি বেওয়াকে দেখার মতো কেউ নেই। প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালায়। তার নামে প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারি কোনো সহায়তা চোখে পড়েনি। তার মাথা গোঁজার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিলে শান্তিতে রাত পার করতে পারবে। সরকার এত এত সুযোগ-সুবিধা দিচ্ছে, অথচ দুক্ষাতি বেওয়া কিছুই পায়নি। কোনো দিন খায় আবার কোনো দিন না খেয়েও থাকে। যে ঘরে বসবাস করে, সেই ঘরটাও বসবাসের উপযোগী নয়। তার ওপর আবার নেই বিদ্যুৎ ব্যবস্থা।

এ ব্যাপারে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামানকে ফোন করা হলে তিনি বলেন, দুক্ষাতি বেওয়া সরকারি ঘর পাওয়ার দাবিদার, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জেলাল আহম্মদ রানা বলেন, কুড়িগ্রাম জেলার সব সচেতন নাগরিক, নাগেশ্বরী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী অফিসার, হাসনাবাদ ইউনিয়নের সচেতন মানুষ এবং সমাজের বিত্তবানদের—দয়া করে এই অসহায় প্রতিবন্ধী নারীর পাশে জরুরি খাদ্যসামগ্রী, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আনিছুর রহমান মানিক

error: Content is protected !!

নাগেশ্বরীতে ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার মানবেতর জীবনযাপন

আপডেট টাইম : ৫৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :