ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীর মোহনপুরে ডিএপি সার বিতরণে অনিয়মের অভিযোগ

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ডিএপি সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সার ডিলার আব্দুল আজিজের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, ডিএপি সার মজুত থাকা সত্ত্বেও ‘সার নেই’ বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রয়োজনীয় সার না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন কৃষকরা। কিন্তু কৌশলে তাঁর আত্মীয়স্বজনের সার দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশি টাকা দিলেই কৌশলে তাঁদের সার দেওয়া হয়েছে। অথচ দিনভর লাইনে দাঁড়িয়ে থেকেও সিংহভাগ কৃষক সার না নিয়ে ফিরে গেছেন।

জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে কেশরহাট পৌরসভার মেসার্স আশা ট্রেডার্সে সার নিতে আসা কৃষকদের ভিড় দেখা যায়। এ সময় সার না পেয়ে অনেক কৃষককে ফিরে যেতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকেরা বলছেন, আজ সার না পেলে রাতের আঁধারে সার পাচার করে দিয়ে বলবে সার নাই, শেষ হয়ে গেছে। কারণ এমন ঘটনা এর আগেও ঘটেছে।

এদিকে সার মজুত থাকার পরেও কেন কৃষকদের তাৎক্ষণিকভাবে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা না গেলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কৃষকদের অভিযোগের সত্যতা যাচাই করে সার মজুত, বিতরণ ও বরাদ্দের হিসাব খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি সার বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কৃষকদের প্রশ্ন, প্রয়োজনের সময় সার না পেয়ে তাঁদের বারবার ফিরে যেতে হলে কৃষি উৎপাদন কীভাবে স্বাভাবিক থাকবে? এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার আব্দুল আজিজ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সার ছিল, আগামীকাল দেওয়া হবে। আজ ভিড়ের কারণে সবাইকে সার দেওয়া সম্ভব হচ্ছে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

error: Content is protected !!

রাজশাহীর মোহনপুরে ডিএপি সার বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :