ভেড়ামারায় ইউএনওর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জনের কারাদণ্ড
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টারকুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ১ হাজার টাকা, একজনকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একজনকে তিন মাস এবং অন্য দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ১ হাজার টাকা, একজনকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একজনকে তিন মাস এবং অন্য দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।