ফরিদপুর জেলা প্রতিনিধিফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুৎ সাশ্রয়ে রাতের অভিযান চালিয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার (২৪ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতের দোকানে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিষয়টি পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও যাচাই করা হয়।এ সময় আবাসিক সংযোগ থেকে ফুটপাতের দোকানে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি পার্শ্ব-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৫টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুৎ সাশ্রয়ে রাতের অভিযান চালিয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার (২৪ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতের দোকানে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিষয়টি পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও যাচাই করা হয়।
এ সময় আবাসিক সংযোগ থেকে ফুটপাতের দোকানে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি পার্শ্ব-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৫টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।