ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের সদরপুর থেকে গাজীপুরে ছিনতাই হওয়া মালামাল বোঝাই ট্রাক উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় গাজীপুর কালিয়াকৈর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া মালামাল বোঝাই পরিত্যক্ত ট্রাক উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ চৌরাস্তার মোড় এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ঢ ১৬-৩৬৮৩।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন যাবত আমিরাবাদ চৌরাস্তার মোড়ের পাশে মাটিতে দুই চাকা দেবে যাওয়া অবস্থায় মালামাল বোঝাই ট্রাকটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। আজ রাতে বিষয়টি স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মালামাল বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে সদরপুর থানা পুলিশ। এ সময় ট্রাকের মালামাল ত্রিপল দিয়ে আটকানো অবস্থায় ছিল। ট্রাকের মধ্যে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গত তিন দিন আগে ছিনতাই হয়েছে। এ ব্যাপারে ট্রাকমালিক মো. হান্নান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানা পুলিশ।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম গণমাধ্যমকর্মীদের টেলিফোনে ট্রাক ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া ট্রাকে ডাল এবং পশুখাদ্য রয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যেই ট্রাকের মালিককে সঙ্গে নিয়ে ফরিদপুরের সদরপুর থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আল মামুন শাহ বলেন, মালামাল বোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। কালিয়াকৈর থানার তদন্তকারী কর্মকর্তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা তাদের সহযোগিতা করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

error: Content is protected !!

ফরিদপুরের সদরপুর থেকে গাজীপুরে ছিনতাই হওয়া মালামাল বোঝাই ট্রাক উদ্ধার

আপডেট টাইম : ৪৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :