শ্যামনগরে পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটগ্রহণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও অফিস সহায়ক মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মোট ৫০টি ভোটের মধ্যে নির্ধারিত সময়ে ৪৭টি ভোটগ্রহণ সম্পন্ন হয়। বাকি ৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন।উক্ত নির্বাচনে সভাপতি মো. আবুল বাশার গাজী, সহ-সভাপতি মো. নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মো. গোলাম রাসেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য মিলে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল হক ও মো. আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. আজিজুল হক ২৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হাকিম ১৮টি ভোট পেয়েছেন। ৩০টি ভোট পেয়ে ১নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. রমজান আলী, ২৮টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম ঢালী, ২৫টি ভোট পেয়ে তৃতীয় কার্যনির্বাহী সদস্য হয়েছেন আ. রশিদ গাজী, ২০টি ভোট পেয়ে নুর হোসেন চতুর্থ স্থান অধিকার করেন এবং ১৪টি ভোট পেয়ে মো. সফির আলী পঞ্চম স্থান অধিকার করেন।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও অফিস সহায়ক মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মোট ৫০টি ভোটের মধ্যে নির্ধারিত সময়ে ৪৭টি ভোটগ্রহণ সম্পন্ন হয়। বাকি ৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচনে সভাপতি মো. আবুল বাশার গাজী, সহ-সভাপতি মো. নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মো. গোলাম রাসেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য মিলে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল হক ও মো. আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. আজিজুল হক ২৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হাকিম ১৮টি ভোট পেয়েছেন। ৩০টি ভোট পেয়ে ১নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. রমজান আলী, ২৮টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম ঢালী, ২৫টি ভোট পেয়ে তৃতীয় কার্যনির্বাহী সদস্য হয়েছেন আ. রশিদ গাজী, ২০টি ভোট পেয়ে নুর হোসেন চতুর্থ স্থান অধিকার করেন এবং ১৪টি ভোট পেয়ে মো. সফির আলী পঞ্চম স্থান অধিকার করেন।