ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টারমা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে রোববার (২৫ অক্টোবর) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ হাসান। এ সময় এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন।অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি (আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ৭৫০০ মিটার (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল (আনুমানিক মোট মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা) চরগোলাপনগর ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে রোববার (২৫ অক্টোবর) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ হাসান। এ সময় এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন।
অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি (আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ৭৫০০ মিটার (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল (আনুমানিক মোট মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা) চরগোলাপনগর ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।