ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নারী শিক্ষা ও গণতন্ত্রে অবদানের স্বীকৃতি: মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন বেগম খালেদা জিয়া

এস. এম সালমান হৃদয়ঃ

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রায়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান-এর হাতে পুরস্কারটি তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার এবং গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব এবং দেশের জন্য কাজ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বলা হয়, নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানকে সম্মান জানাতে এবং সমাজে তাদের অগ্রযাত্রাকে উৎসাহিত করতে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ ধরনের সম্মাননা প্রদান করা হয়। এ বছরও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কয়েকজন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

নারী শিক্ষা ও গণতন্ত্রে অবদানের স্বীকৃতি: মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন বেগম খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :