ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ক্লিনিকে চাঁদাবাজি ও হামলার অভিযোগে গ্রেফতার-১

শামীম আহমেদঃ

রাজবাড়ীর পাংশায় একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, পাংশা থানাধীন নারায়ণপুর এলাকায় অবস্থিত ‘লিজা হেলথ কেয়ার’-এ ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা এবং ক্লিনিকের শেয়ার দাবি করেন অভিযুক্তরা- ১) মোঃ রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫), পিতা- মৃত জুলমত খান; ২) হালিম শেখ (৪০), পিতা- মৃত ব্যাংয়া শেখ, উভয় সাং- মাগুরাডাঙ্গী, পাংশা পৌরসভা, থানা- পাংশা, জেলা-রাজবাড়ী।  ক্লিনিক কর্তৃপক্ষ এ দাবিতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রধান অভিযুক্ত মো. রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) এর আগে চাঁদার নামে ক্লিনিক থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা
গ্রহণ করেন। পরে আবারও চাঁদা দাবি করলে ক্লিনিক কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা গালিগালাজ ও হুমকি দিতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, গত ৯ জুন ২০২৬ বিকেল প্রায় ৩টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী এলাকায় সাবেক কমিশনার খালেদ ফজলুল্লাহ এর বাড়ির সামনে
পাকা সড়কে খোন্দকার মাহবুব হোসেন রিপন (৫৮)-এর কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে
ইট দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় খোন্দকার মাহবুব হোসেন রিপন বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫), হালিম শেখ (৪০)
এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। পাংশা থানায় দায়েরকৃত মামলা নম্বর-৮, তারিখ ৯ জুন ২০২৬। মামলাটি দণ্ডবিধি
১৮৬০-এর ১৪৩/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় রুজু করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামি মো. রেজাউল করিম ওরফে রাজা খানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন। মামলার অন্যান্য আসামিদের
গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

পাংশায় ক্লিনিকে চাঁদাবাজি ও হামলার অভিযোগে গ্রেফতার-১

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার :