দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রামের সাবেক প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় চুরির বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সরকারি মুকসুদপুর কলেজের সাবেক প্রভাষক অমল কৃষ্ণ দাস তার পরিবার সহ বিকেলে বাসা তালা মেরে বাহিরে ঘুরতে যায়। এরপর রাত ৮ টার সময় বাসায় ফিরে এসে দেখেন, বাসার দরজার তালা ভাঙা। দ্রুত বাসায় প্রবেশ করে দেখেন ঘরের বিছানা-আসবাবপত্র সব তছনছ করা। চোর স্টিলের আলমারি, ওয়্যারড্রোবের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণ-অলঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। অমল কৃষ্ণ দাস বলেন, আমরা বাহির থেকে ফিরে দেখি গেটের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি চোরে বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ও ওয়্যারড্রোবের তালা ভেঙে নগদ টাকা স্বর্ণ-অলঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িতদের ধরার চেষ্টা চলছে।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রামের সাবেক প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় চুরির বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সরকারি মুকসুদপুর কলেজের সাবেক প্রভাষক অমল কৃষ্ণ দাস তার পরিবার সহ বিকেলে বাসা তালা মেরে বাহিরে ঘুরতে যায়। এরপর রাত ৮ টার সময় বাসায় ফিরে এসে দেখেন, বাসার দরজার তালা ভাঙা। দ্রুত বাসায় প্রবেশ করে দেখেন ঘরের বিছানা-আসবাবপত্র সব তছনছ করা। চোর স্টিলের আলমারি, ওয়্যারড্রোবের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণ-অলঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
অমল কৃষ্ণ দাস বলেন, আমরা বাহির থেকে ফিরে দেখি গেটের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি চোরে বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ও ওয়্যারড্রোবের তালা ভেঙে নগদ টাকা স্বর্ণ-অলঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িতদের ধরার চেষ্টা চলছে।