ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।

নিহত শহিদুল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দিয়া ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে বুধবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) এবং একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখ (৩৪)-কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালক শহিদুলের মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই সাহিদুল মাতুব্বর জানান, তার বড় ভাই ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। গত ৬ জুন সকাল ১০টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও বলেন, “ইজিবাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “ইজিবাইক উদ্ধারের পর দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

error: Content is protected !!

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :