খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়ন্তীহাজরা ইউনিয়নের ৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির পক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম। তিনি জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সোমবার দিনব্যাপী ইউনিয়নের উত্তর শ্যামপুর, মামুদানিপুর, ভবানীগঞ্জ ও জয়ন্তী হাজরাসহ ছয়টি দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ বিন মনসুর এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন করলে পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার সুধীব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে জয়ন্তীহাজরা ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়ন্তীহাজরা ইউনিয়নের ৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির পক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম। তিনি জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সোমবার দিনব্যাপী ইউনিয়নের উত্তর শ্যামপুর, মামুদানিপুর, ভবানীগঞ্জ ও জয়ন্তী হাজরাসহ ছয়টি দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ বিন মনসুর এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন করলে পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার সুধীব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জয়ন্তীহাজরা ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।