ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

oplus_0

আব্দুল হামিদ মিঞা:

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা ও দূষণ কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় নারায়ণপুর বাজারের বিশ্বাস ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ স্লোগানকে সামনে রেখে সভায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনজির আহমেদ বিপ্লব।

অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আব্দুস সালাম, প্রভাষক হামিদুল ইসলাম, অপূর্ব কুমার সাহা, আসাদুজ্জামান মাসুদ, আমিরুল ইসলাম, নীরেন্দ্রনাথ সরকার, আফতাব হোসেন, রানু আখতারী ও আরজুমান বানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি ধ্বংস, নদী-খাল ও জলাশয় দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় উদ্বেগজনক হারে বাড়ছে।

তারা আরও বলেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় পরিবেশকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :