ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ

নুরুল ইসলামঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ শত কৃষক-কৃষাণীর মাঝে আমন ধান বিজ আমের চারা ছবেদা চারা ও সরকারি কৃষি সহায়তা হিসেবে অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ।

এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা সরকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া, থানা অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূলভিত্তি। কৃষকদের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কৃষি খাতে বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত হওয়ার আহ্বান জানান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। উন্নতমানের বীজ ও সার ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কৃষি খাতে এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :