দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নুরুল ইসলামঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পূর্ব তালমা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিচ ইয়াবাসহ বুরহান শেখ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক বুরহান শেখ পূর্ব তালমা এলাকার মৃত সিরাজ শেখের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালমা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ ও এএসআই মেহেদীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে নগরকান্দা সদ্য যোগদানকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মুহম্মদ আল ফাহাদ বলেন আমি সবেমাত্র এসেছি আমি আসার পরে এটাই সবচাইতে বড় মাদকের চালান ধরা পড়লো।তবে আমি চাই নগরকান্দা এবং সালথা উপজেলাকে মাদক মুক্ত করতে যা যা করা দরকার আমি তাই করবো। এদিকে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ বলেন মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি মাদককে নির্মূল করার জন্য আমাদের এই অভিযান চলমান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নুরুল ইসলামঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পূর্ব তালমা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিচ ইয়াবাসহ বুরহান শেখ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক বুরহান শেখ পূর্ব তালমা এলাকার মৃত সিরাজ শেখের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালমা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ ও এএসআই মেহেদীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে নগরকান্দা সদ্য যোগদানকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মুহম্মদ আল ফাহাদ বলেন আমি সবেমাত্র এসেছি আমি আসার পরে এটাই সবচাইতে বড় মাদকের চালান ধরা পড়লো।তবে আমি চাই নগরকান্দা এবং সালথা উপজেলাকে মাদক মুক্ত করতে যা যা করা দরকার আমি তাই করবো।
এদিকে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ বলেন মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি মাদককে নির্মূল করার জন্য আমাদের এই অভিযান চলমান।