ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গার চিৎলায় আশুরা উপলক্ষে ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

হুমায়ন আহমেদ:

পবিত্র আশুরা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাউছার আলীর বাড়িতে জাকের পার্টির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে চিৎলা গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আশেকান ও জাকেরিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন।

তিনি বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, সত্য ও ন্যায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালার মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ এবং ইসলামের আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

মাহফিলে জিকির, দরুদ শরিফ, হামদ-নাত পরিবেশন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ। উপস্থিত মুসল্লিরা গভীর মনোযোগের সঙ্গে ওয়াজ শ্রবণ করেন এবং ধর্মীয় আবহে ইবাদত-বন্দেগিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির মিনি থানার সভাপতি কাউছার আলী, জেলা নির্বাহী সদস্য খাইরুল জোয়াদ্দার, সিনিয়র জাকের আত্তাব মালিতা, মজুল হক, নাসির হোসেন, মিনারুল মেম্বার, মো. আশরাফুল মালিতা, আব্দুল খালেক, মো. কাবিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

আলমডাঙ্গার চিৎলায় আশুরা উপলক্ষে ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :