ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক কারবারি সোনিয়া ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

???????????????????????????????

মোঃ অহিদ সাইফুল:

পিরোজপুরে দুই হাজার পিস ইয়াবাসহ সোনিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোনিয়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার আলী তালুকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় ঢাকা থেকে আগত বিভিন্ন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দোলা পরিবহনের একটি বাসে এফ-৪ নম্বর আসনে বসা সোনিয়াকে সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারী সদস্যরা পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে তার দেহ তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে আটটি পলিথিনে মোড়ানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এর আগেও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই ভৈরমপুর এলাকায় ঢাকা থেকে আগত বাসগুলোতে তল্লাশি চালানো হচ্ছিল। দোলা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এক নারী যাত্রীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে সোনিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’’

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, “অভিযুক্ত সোনিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে তদন্ত করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

মাদক কারবারি সোনিয়া ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :