ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেখ সাইদুল ইসলাম প্রবীন:

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকসা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, খোকসা পৌরসভা, খোকসা থানা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, খোকসা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একুশের প্রভাতফেরি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ প্রমুখ।

এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে প্রভাতফেরি, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :