দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
কালুখালীতে ছাত্রদলের ঢাকা মহানগর নেতা আসাদের সংবর্ধনা
সাহিদা পারভীনঃ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদকে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বর্ণিল আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাড়িবহর নিয়ে তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান। এতে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তালেবসহ স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আসাদুজ্জামান আসাদ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন,আমি ভবিষ্যতে এলাকার জনগণের কল্যাণে কাজ করতে চাই।
সাহিদা পারভীনঃ
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদকে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বর্ণিল আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাড়িবহর নিয়ে তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান। এতে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তালেবসহ স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আসাদুজ্জামান আসাদ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন,আমি ভবিষ্যতে এলাকার জনগণের কল্যাণে কাজ করতে চাই।