ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

নুরুল ইসলামঃ

উপজেলার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজারে চরভদ্রাসন থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা উন্নয়নে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় আয়োজিত এ বৈঠকে মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। উপস্থাপনায় ছিলেন এসআই কাজী রিপন হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অহিদুজ্জামান মোল্লা আহবায়ক উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি, আব্দুল কুদ্দুস বাদশা সদস্য সচিব উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি, গোলাম মোস্তফা সদস্য প্রস্তুত কমিটি, মোজাফফর হোসেন জাফর সভাপতি যুবদল এছাড়াও উপস্থিত ছিলেন।এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোঃ রফিকুজ্জামান, কনস্টেবল সবুজ লস্কর, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মনোভাব ও সচেতনতা। তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং ডিজিটাল অপরাধের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী একা কখনোই সব সমস্যার সমাধান করতে পারে না। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।”

বৈঠক শেষে উপস্থিত সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উঠান বৈঠক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :