ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বীরগঞ্জে মহান মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যয়

রনজিৎ সরকার রাজঃ

মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, শাহজাহান সিরাজ শিপন ও আরিফ মাসুম পল্লব। র‌্যালিতে শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অপরদিকে, প্রধান অতিথি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমানের উপস্থিতিতে উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, এসএম হাদীউজ্জামান হাদীসহ অনেকে।

একইভাবে উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক-ট্যাংক লরি-ট্রাক্টর তথা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং অটোরিকশা-ভ্যান চালক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

বীরগঞ্জে মহান মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যয়

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি :