চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২
আঞ্চলিক প্রতিনিধি,চলনবিলপাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন ভাদরা বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০) এবং মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে নজরুল ইসলাম (৪০)।চাটমোহর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার ছিল মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাট। নজরুল ইসলাম আব্দুল মমিনের অটোভ্যানযোগে অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে ভাদরা বাইপাস সড়ক মোড়ে দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এ সময় অটোভ্যানচালকসহ ঘটনাস্থলেই দুজন মারা যান।ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আঞ্চলিক প্রতিনিধি,চলনবিল
পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন ভাদরা বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০) এবং মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে নজরুল ইসলাম (৪০)।
চাটমোহর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার ছিল মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাট। নজরুল ইসলাম আব্দুল মমিনের অটোভ্যানযোগে অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে ভাদরা বাইপাস সড়ক মোড়ে দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এ সময় অটোভ্যানচালকসহ ঘটনাস্থলেই দুজন মারা যান।
ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।