ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সীমান্তজুড়ে বিজিবির নিরাপত্তা জোরদার, ড্রোন ও সার্চলাইট স্থাপন

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা, মানবপাচার, মাদক চোরাচালান ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে কুষ্টিয়া সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা জোরদারে দ্বিগুণ করা হয়েছে টহল কার্যক্রম। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় স্থাপন করা হয়েছে সার্চলাইট ও এলইডি লাইট। ড্রোনের মাধ্যমে চলছে আকাশপথে নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, বিজিবির সদস্যদের টহল ও নজরদারিই নয়, সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় রাতে পাহারা, মাইকিং এবং জনসচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত মানব ও মাদক কারবারে জড়িত সাতজনকে আটক করা হয়েছে। একই সময়ে দুই কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৭৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। এ ধরনের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাবুগঞ্জ-হিজলা: পাশ থেকে বালু তুলে সড়ক সংস্কার, ক্ষোভ

error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তজুড়ে বিজিবির নিরাপত্তা জোরদার, ড্রোন ও সার্চলাইট স্থাপন

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :