সাগর চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী, আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নের আয়োজনে শনিবার বিকেলে কামারখালী বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক সারাদেশে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি কামারখালী বাজারের লাটিমতলা থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামারখালী বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম ফকির, হাবিবুর রহমান, মিল্টন হোসেন, সাইদুর রহমান সাঈদ, মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন বিশ্বাস, মধুখালী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মোক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মনসুর দাউদ, বিএনপি নেতা আবু সায়েম, শিপন সরকার হাবিবুর রহমান সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান ভুট্টো, হাফিজুর রহমান মাস্টারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ।
বক্তারা বলেন, শান্তিপ্রিয় এলাকা মধুখালীতে কেউ অশান্ত করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। মধুখালীতে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বিশৃঙ্খলা করলে তাকে শাস্তি পেতে হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















