বিএনপি সরকার একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়: হারুন অর রশীদ
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশীদ বলেছেন, বিএনপি সরকার একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। এ কাজে কেউ বিশৃঙ্খলা করলে নিয়মতান্ত্রিকভাবে তার জবাব দেওয়া হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।সমাবেশে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. আসলাম মিয়া, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা প্রমুখ বক্তব্য রাখেন।
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশীদ বলেছেন, বিএনপি সরকার একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। এ কাজে কেউ বিশৃঙ্খলা করলে নিয়মতান্ত্রিকভাবে তার জবাব দেওয়া হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।
সমাবেশে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. আসলাম মিয়া, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা প্রমুখ বক্তব্য রাখেন।