ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা রেলওয়ে স্টেশনে জাহানাবাদ এক্সপ্রেসের গার্ডকে বই উপহার

মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার

খুলনা-ঢাকাগামী নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের গার্ড (পরিচালক) শামিম আহম্মেদকে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পাংশা রেলওয়ে স্টেশনে বই উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পাংশার বিশিষ্টজনেরা। তারা পাংশাবাসীর পক্ষ থেকে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস স্থায়ীভাবে চলাচলের দাবি জানান।

জানা যায়, শনিবার থেকে খুলনা-ঢাকা রুটে অস্থায়ীভাবে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে উৎসুক লোকজনসহ ঢাকার যাত্রীসাধারণ স্টেশনে সমবেত হন। লোকজনের সমাগমের ফলে পাংশা রেলওয়ে স্টেশন মুখরিত হয়ে ওঠে।

দুপুর সোয়া ১২টার সময় ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের গার্ড (পরিচালক) শামিম আহম্মেদকে উপহার হিসেবে স্বরচিত “স্মৃতির পাতায়” কাব্যগ্রন্থ প্রদান করে শুভেচ্ছা জানান পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সহসভাপতি এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান।

এ সময় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের ক্রীড়া সম্পাদক শামীম মাহমুদ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্সি তৌহিদ আহম্মেদ, ব্যবসায়ী মো. মোক্তার হোসেন ও স্বপন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো. সহিদুর রহমানসহ অন্যরা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি স্থায়ীভাবে চলাচলের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তারা বলেন, পাংশা রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন অনেক পেশার যাত্রী ঢাকায় যান। এই লাইনে এক্সপ্রেস ট্রেন চলাচলে রেল বিভাগ লাভবান হবে।

এ ব্যাপারে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের গার্ড শামিম আহম্মেদ খুলনা-ঢাকা রুটে ট্রেনটি স্থায়ীভাবে চলাচলের দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন এবং এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ dari থেকে তিনি প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

পাংশা রেলওয়ে স্টেশন মাস্টার জীবন বৈরাগী জানান, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির জন্য পাংশ স্টেশনে এসি এবং শোভন মোট ৬০টি আসন বরাদ্দ আছে। কিন্তু বরাদ্দের চেয়ে যাত্রীর সংখ্যা অনেক বেশি। প্রথম দিনেই শতাধিক টিকিট বিক্রি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু

error: Content is protected !!

পাংশা রেলওয়ে স্টেশনে জাহানাবাদ এক্সপ্রেসের গার্ডকে বই উপহার

আপডেট টাইম : ৪০ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :