ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

আঞ্চলিক প্রতিনিধি, চলনবিল

চলনবিল অঞ্চলে বিনা হালে রসুন চাষের ধুম পড়েছে। এ অঞ্চলের উচ্চ মূল্যের ফসল হিসেবে সমাদৃত ‘সাদা সোনা’খ্যাত রসুন চাষ চলনবিল অঞ্চলের ঐতিহ্য হিসেবে প্রসিদ্ধ। দেশে উৎপাদিত মোট রসুনের দুই-তৃতীয়াংশই চাষ হয় চলনবিলের পলি পড়া জমিতে। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে কাদার ওপরে সারি সারি রসুনের কোয়া বিছিয়ে বিনা হালে রসুন চাষ এ অঞ্চলে বেশ প্রসিদ্ধ।

চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে রসুন চাষাবাদের আশা কৃষি বিভাগের। মসলা ফসল রসুন রান্নার আবশ্যিক অনুষঙ্গ হওয়ার পাশাপাশি চিপস, আচারসহ বহুমুখী ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ায় দেশ ও দেশের বাইরে রসুনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ফলে বাজারমূল্য বেশি পাওয়ায় রসুন ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু মাত্র চাটমোহর উপজেলাতেই বিগত ৩ বছরে ১ হাজার হেক্টর রসুন আবাদ বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে চলনবিল অধ্যুষিত ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শডাঙ্গা ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ রসুনের চাষ হচ্ছে। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করে তুলছেন। অতঃপর পুরুষ সদস্যদের সাথে সমানতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাদা জমিতে রসুনের কোয়া বিছাতে ব্যস্ত সময় পার করছেন তারা। বিনা হালে রসুন চাষের এ পদ্ধতিতে কাদাময় জমিতে রসুনের কোয়া রোপণ করে আর্দ্রতা সংরক্ষণ ও রোদ থেকে বাঁচাতে উপরি স্তরে ছড়িয়ে দিচ্ছে ধানের খড় কিংবা কচুরিপানা। রসুন গাছ বড় হওয়ার সাথে সাথে খড় ও পানা পচে জমিতে জৈব সারের জোগান তৈরি করছে। এতে করে মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খড় ও কচুরিপানার মালচিং পদ্ধতি।

বিনা হালে রসুন চাষের এ পদ্ধতি বিষয়ে ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের আজকের পত্রিকাকে জানান, মূলত বিনা হালে রসুন চাষ সময় বাঁচানোর তাগিদেই করা হয়। বর্ষার পানি নেমে জমিতে জো আসতে রসুন চাষ নাবি হয়ে যায়। এজন্য সময় বাঁচাতে আমরা কাদা জমিতে বিনা হালে রসুন চাষ করে থাকি। এতে করে চাষ ও শ্রমিকের খরচও অনেক কম লাগে।

উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পাঁচুড়িয়া গ্রামের কৃষক মিকাইল হোসেন আজকের পত্রিকাকে জানান, এ বছর তিনি ৫ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। তার জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী ও পুরুষেরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন, পুরুষ শ্রমিক ৭০০ টাকা ও নারী শ্রমিক ৫০০ টাকা মজুরিতে কাজ করছেন। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যেই বিনা হালে রসুন আবাদ শেষ করতে পারব। ফলন ও দাম ভালো পেলে অধিক লাভবান হওয়ার আশা করছেন তিনি।

উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৃষক মিনারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, এ বছর তিনি ৭ বিঘা জমিতে বিনা হালে রসুনের আবাদ করেছেন। বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর তিনি ২ বিঘা বেশি জমিতে বিনা হালে রসুনের আবাদ করেছেন। বিগত বছরগুলোর মতো ভালো দাম পেলে সামনের বছরগুলোতে আরও বেশি জমিতে বিনা হালে রসুনের আবাদ করবেন।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ আজকের পত্রিকাকে জানান, চাটমোহর উপজেলার অন্যতম প্রধান উচ্চ মূল্যের ফসল রসুন। এখানকার উৎপাদিত রসুন সারা দেশে রপ্তানি হয়ে থাকে। বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকদের দিন দিন রসুন চাষে আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে বিনা হালে রসুন চাষ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ আজকের পত্রিকাকে জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পেঁয়াজ-রসুন সংরক্ষণাগার স্থাপন করায় কৃষকেরা বছরব্যাপী পেঁয়াজ-রসুন সংরক্ষণ করতে পারায় বেশি পরিমাণ লাভবান হচ্ছেন। চলতি মৌসুমে রসুনসহ সরিষা ও অন্যান্য রবিশস্য চাষ যাতে ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় সার সরবরাহ ও মাঠপর্যায়ে নিবিড়ভাবে পরামর্শ সেবা দিয়ে আসছে কৃষি বিভাগ। আমরা আশাবাদী, উপজেলায় রবিশস্য চাষে কৃষকেরা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন না। সে লক্ষ্যে নিয়মিতভাবে উঠান বৈঠক ও মাঠপর্যায়ে পরামর্শ সেবা জোরদার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ১৫ দলের সংলাপ শুরু

error: Content is protected !!

চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

আপডেট টাইম : ১৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :