ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ইজিপিপি প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

- রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া রবিবার পাংশার ঢেঁকিপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় রবিবার (৩ মে) পাংশার যশাই ইউপির ঢেঁকিপাড়া খাল ও পাট্টা ইউপির আধারকোটা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে যশাই ইউপির ঢেঁকিপাড়া খালের ভেল্লাবাড়ীয়া নারু কুন্ডুর ঘাটে
আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক ও যশাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল হক বকুল মিয়া,
পাংশা উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রুহুল আমিন মুকুল, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওহাব আলী প্রামানিক, যশাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও যশাই ইউপির সাবেক মেম্বার খোন্দকার হাসিবুন্নবী সাচ্চু, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যশাই ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশাই বাজার জামে মসজিদের খতিব মো. আনাছুর রহমান।

পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, ঢেঁকিপাড়া খালের ৯
কিলোমিটার পুনঃখনন করা হবে। ৪৩ দিনে ৫৩৫ জন শ্রমিক ৫ শত টাকা হারে কাজ করবে।

এছাড়াও খাল পুনঃখনন কাজে ভেকু মেশিন ব্যবহার হবে এবং খালের ধারে গাছ লাগানোসহ নানা বিষয় রয়েছে।

পাট্টা ইউনিয়নের আধারকোটা খাল ৩.৯৭ কিলোমিটার পুনঃখনন করা হবে। পাংশায় দু’টি ইউনিয়নে খাল পুনঃখনন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত পাইলট প্রকল্পের অংশ।
কর্মসূচি গ্রহণের আগে মাইকিং প্রচার করে শ্রমিক বাছাইসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা
করা হয়।

পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পাংশার যশাই ইউপির ঢেঁকিপাড়া খাল ও পাট্টা ইউপির আধারকোটা খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

পাংশায় ইজিপিপি প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :