নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ছাত্রলীগের একটি মিছিলে ভিত্তিহীনভাবে জড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দুই ভুক্তভোগী। মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন লাবলু মুন্সী ও হাবিবুর মুন্সী। এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, তারা দুজনই গ্রামের সাধারণ কৃষক এবং দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে বসবাস করে আসছেন। তারা কখনো স্বেচ্ছায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না এবং কোনো মিছিল-মিটিংয়েও অংশ নেননি। এমনকি দলের কোনো কমিটির তালিকায়ও তাদের নাম নেই বলে দাবি করেন তারা।
তারা আরও জানান, গত ১৭ মে সকালে মুকসুদপুর উপজেলার নারায়নপুর মোড়ে ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই সময় তারা ব্যক্তিগত কাজে চাঁদহাট বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে তাদের জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে মিছিলের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে ছবি তোলা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে নিরীহ মানুষকে মিছিলে জড়ানো অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
নিজস্ব প্রতিনিধি 




















