ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাউফলে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন বাউফল সদর ইউনিয়ন বিএনপির নেতা মো. কামরুজ্জামান (কামরুল হাওলাদার)। এ সময় তিনি পূজার্থী ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কামরুজ্জামানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বাউফল সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।

মো. কামরুজ্জামান (কামরুল হাওলাদার) বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বাউফল সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা কামরুজ্জামান বলেন, “বিএনপি কোনো বিশেষ ধর্ম, গোষ্ঠী বা নির্দিষ্ট দেশের অনুসারী দল নয়। বিএনপি সম্পূর্ণ বাংলাদেশপন্থী এবং দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। দেশনায়ক তারেক রহমান এই ১৮ কোটি মানুষেরই অভিভাবক।”

বাউফলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাম্প্রদায়িক বন্ধন বজায় রাখতে বাউফল উপজেলা বিএনপি সর্বদা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, “কোনো মানুষকে সংখ্যাগুরু বা সংখ্যালঘু হিসেবে বিচার করা ঠিক নয়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা মানুষকে মানুষ হিসেবেই বিবেচনা করব, কোনো সংখ্যা দিয়ে নয়।”

এই আনন্দের ক্ষণে হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। মহান সৃষ্টিকর্তা প্রতিটি পরিবারে অনাবিল শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা দান করুন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবদল নেতা মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা মৎস্যজীবী দলের সহপ্রচার সম্পাদক মো. হাসান আকন, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমাম হোসেন তারেক, কৃষকদলের নেতা জাকির হোসেন ও রাইসুল ইসলাম রাসেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির বাউফল প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ডিউক, আনন্দ টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিমুদ্দিনসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

‘সম্প্রীতির বাংলাদেশে সংখ্যা দিয়ে বিচার নয়, মানুষই সেরা’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

বাউফলে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :