দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোঃ কাজল ইসলামঃ পিছিয়ে পড়া কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম - ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের কুড়িগ্রাম পার্লামেন্ট সেশন - ২ "নাগরিক সংলাপ" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মে মঙ্গলবার কুড়িগ্রাম কলেজ মোড় পৌর অডিটোরিয়াম মার্কেট দ্যা এসেম্বলি হল রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার সার্বিক অবকাঠামো উন্নয়ন নিয়ে সকল পেশার মানুষজন বক্তব্য রাখেন। কুড়িগ্রাম জেলার মানুষের দুঃখ-কষ্ট, জনদুর্ভোগসহ নানা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দাবিদাওয়া তুলে ধরেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম - ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি নিজাম উদ্দীন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে এমপি ড. আতিক মুজাহিদ সকলের উদ্দেশ্যে বলেন, কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ আমরা কুড়িগ্রাম পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশনে আয়োজন করেছি। আমরা সকল পেশাজীবীদের দিক নির্দেশনা নিয়ে আগামী সংসদে কথা বলবো। তিনি আরও বলেন, কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে আমরা তা প্রশ্রয় দেব না। প্রত্যেকটি উন্নয়নের কাজ আমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে নেব।
মোঃ কাজল ইসলামঃ
পিছিয়ে পড়া কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম – ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের কুড়িগ্রাম পার্লামেন্ট সেশন – ২ “নাগরিক সংলাপ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মে মঙ্গলবার কুড়িগ্রাম কলেজ মোড় পৌর অডিটোরিয়াম মার্কেট দ্যা এসেম্বলি হল রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার সার্বিক অবকাঠামো উন্নয়ন নিয়ে সকল পেশার মানুষজন বক্তব্য রাখেন। কুড়িগ্রাম জেলার মানুষের দুঃখ-কষ্ট, জনদুর্ভোগসহ নানা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দাবিদাওয়া তুলে ধরেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম – ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি নিজাম উদ্দীন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে এমপি ড. আতিক মুজাহিদ সকলের উদ্দেশ্যে বলেন, কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ আমরা কুড়িগ্রাম পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশনে আয়োজন করেছি। আমরা সকল পেশাজীবীদের দিক নির্দেশনা নিয়ে আগামী সংসদে কথা বলবো।
তিনি আরও বলেন, কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে আমরা তা প্রশ্রয় দেব না। প্রত্যেকটি উন্নয়নের কাজ আমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে নেব।