ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

জাতীয় ডেস্ক: দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ চুক্তির আনুষ্ঠানিকতার কথা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকেই এই উদ্যোগের মূল অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষ ও বিমানযাত্রীরা এই আধুনিক টার্মিনাল চালুর প্রত্যাশায় থাকলেও তা এখন বাস্তবায়নের পথে রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই কনসেশন চুক্তির মেয়াদ নির্ধারিত হয়েছে ১৫ বছর এবং আগামী মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করে টার্মিনাল হস্তান্তরের চৌদ্দ মাসের মধ্যে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হবে এবং সার্বিক যাত্রীসেবা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে। অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব এই অবকাঠামো দেশের বিমান পরিবহন সক্ষমতা বহুগুণ বাড়ানোর পাশাপাশি পর্যটন ও বাণিজ্যের প্রসারে বিশেষ ভূমিকা রাখবে।

প্রায় দুই লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই সুবিশাল টার্মিনালে বছরে দুই কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার নানামুখী সক্ষমতা রাখা হয়েছে। যাত্রীদের নিরবচ্ছিন্ন ও দ্রুত সেবা দিতে সেলফ চেক-ইনসহ মোট ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার এবং পর্যাপ্ত এয়ারলাইনস টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি যাত্রীদের লাগেজ সহজে সংগ্রহের জন্য রয়েছে ষোলটি সুপরিসর ব্যাগেজ কনভেয়ার বেল্ট এবং উড়োজাহাজ পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক বে। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা সুদৃঢ় করার লক্ষ্যে বিপুলসংখ্যক ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, বডি স্ক্যানার, মেটাল ডিটেক্টর এবং বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে।

কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষে নির্মিত হয়েছে সুপরিসর আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল, যার মাধ্যমে দেশের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। চুক্তির শর্তানুযায়ী জাপানি কনসোর্টিয়াম নিজস্ব অর্থায়নে টার্মিনাল ভবন, গাড়ি পার্কিং এবং কার্গো কমপ্লেক্স পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালu হওয়ার পর সমস্ত নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট এই নতুন টার্মিনালের মাধ্যমেই পরিচালিত হবে এবং বিদ্যমান পুরোনো টার্মিনালগুলো অভ্যন্তরীণ ও হজ ফ্লাইট পরিচালনার কাজে ব্যবহার করা হবে। এভিয়েশন খাতের এই রূপান্তরমূলক অগ্রযাত্রায় গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

error: Content is protected !!

দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

আপডেট টাইম : ১৪ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :